১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিকাশের ঈদ ক্যাম্পেইনের কনটেন্ট বানিয়ে পুরস্কার পেলেন শত কর্মী

তাদের হাতে পুরস্কার তুলে দেন কণ্ঠশিল্পী সাবরিনা এহসান পড়শী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 06:54 PM

Updated : 11 Sep 2026, 03:34 PM

মোবাইলে আর্থিক সেবাদানকারী কোম্পানি বিকাশের ঈদ ক্যাম্পেইনের কনটেন্ট তৈরি করে পুরস্কৃত হয়েছেন তাদের কর্মীরা।

‘ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ’ ক্যাম্পেইনের কন্টেন্ট নির্মাতা শত কর্মী এ পুরস্কার জিতেছেন বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, “ক্যাম্পেইনের আওতায় সারাদেশের মাঠপর্যায়ের কর্মীরা ৭ হাজারেরও বেশি কনটেন্ট তৈরি ও তা ইউটিউব, টিকটকে প্রকাশ করেন। সেসব কনটেন্টের সৃজনশীলতা, দর্শক সম্পৃক্ততা এবং উপস্থাপনের দক্ষতা বিবেচনায় নিয়ে নির্বাচন করা হয় সেরা কনটেন্ট এবং তাদের নির্মাতাদের।”

সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কণ্ঠশিল্পী সাবরিনা এহসান পড়শী। 

উপস্থিত ছিলেন বিকাশের হেড অব ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিটেইল বিজনেস মোহাম্মদ ইরফানুল হক, হেড অব ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড কমিউনিকেশন্স ইশতিয়াক শাহরিয়ার।