১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের ৩ স্কুলের শিক্ষার্থীদের টি-টোয়েন্টি টিকেট দিল রবি

শিক্ষার্থীরা আরও বড় স্বপ্ন দেখতে এবং সফল হতে অনুপ্রাণিত করতে এ উদ্যোগ, বলছে অপারেটরটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 12:47 AM

Updated : 26 Aug 2026, 02:13 PM

সিলেটের তিনটি স্কুলের শিক্ষার্থীদের নেদারল্যান্ডসের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের খেলা সরাসরি স্টেডিয়ামে গিয়ে দেখার সুযোগ করে দিয়েছে রবি আজিয়াটা।

স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজ, আনন্দ নিকেতন ও রাইজ স্কুলের শিক্ষার্থীদের এ সুযোগ পাওয়ার তথ্য রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে মোবাইল ফোন অপারেটরটি।

রবি'র হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরী বলেন, এই উদ্যোগ মূলত সেসব শিক্ষার্থীকে পুরস্কৃত করার জন্য যারা ভালো ফল করেছে। জাতীয় দলের খেলোয়াড়দের নিবেদন ও দলবদ্ধ কাজ দেখে শিক্ষার্থীরা যেন আরও বড় স্বপ্ন দেখতে এবং সফল হতে অনুপ্রাণিত হয়, সে জন্যই এই সুযোগ দেওয়া হয়েছে।

এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।