Published : 20 Jan 2026, 11:37 PM
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের জন্য নতুন নতুন পণ্য ও বড় মূল্য ছাড় দিচ্ছে ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড ভিশন ইলেকট্রনিকস।
মেলায় ভিশনের প্যাভিলিয়ন থেকে পণ্য কিনলেই ক্রেতারা পাচ্ছেন সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
মেলার মূল ভবনের ৪৬ নম্বর ভিশন ইলেকট্রনিকসের প্যাভিলিয়ন সাজানো হয়েছে প্রায় ৩০০টি ইলেকট্রনিকস পণ্য দিয়ে। এর মধ্যে মেলায় রয়েছে ভিশনের ২০টিরও বেশি নতুন পণ্য।
ভিশন ইলেকট্রনিকসের হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তী বলেন, “মূল্য ছাড়ের পাশাপাশি ক্রেতারা সর্বনিম্ন ৫ হাজার টাকার পণ্য কিনলে ‘র্যাফেল ড্র’ এর মাধ্যমে জিতে নিতে পারবেন ফ্ল্যাট, গাড়ি, টিভি ফ্রিজ এসিসহ আকর্ষণীয় পুরস্কার।
“তা ছাড়া মেলা থেকে ওভেন, এয়ারকন্ডিশনার, ওয়াশিং মেশিন, ফ্রিজ, টেলিভিশন কিনলে সারা দেশে ফ্রি হোম ডেলিভারি ও পণ্য অনুযায়ী রয়েছে বিনামূল্যে ইনস্টলেশনের সুবিধা।”