১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক উচ্চশিক্ষায় পরামর্শসেবা: জোট বাঁধল এএইচজেড ও রবি

এ বিষয়ে দুই কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 04:17 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

আন্তর্জাতিক উচ্চশিক্ষায় নির্ভরযোগ্য পরামর্শসেবা প্রাপ্তি সহজ করতে জোট বেঁধেছে গ্লোবাল এডুকেশন কনসালটেন্সি এএইচজেড এবং রবি আজিয়াটা লিমিটেডের প্রিমিয়াম কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম—রবি এলিট।

এ বিষয়ে দুই কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এএইচজেড।

সেখানে বলা হয়, “এই অংশীদারত্বের মূল লক্ষ্য হল বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী, বিশেষ করে যুক্তরাজ্যে পড়তে ইচ্ছুক রবি এলিট গ্রাহকদের জন্য আন্তর্জাতিক শিক্ষা সুযোগ ও প্রিমিয়াম ডিজিটাল সুবিধার মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করা।”

এএইচজেডের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান, এম এইচ গ্লোবাল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আহসান মাহমুদ এবং রবির হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরী, কাস্টমার ভ্যালু সলিউশনসের পরিচালক মানিক লাল দাস এবং কমার্শিয়াল পার্টনারশিপের অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. সানজিদ হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ওয়াহিদ জামান বলেন, “রবি এলিটের সঙ্গে এই পার্টনারশিপে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের তরুণ ও উচ্চাকাঙ্ক্ষী পেশাজীবীদের জন্য বাস্তব মূল্য তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

“এএইচজেডের আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক দক্ষতা এবং রবির নেটওয়ার্ককে একত্রিত করে আমরা এলিট সদস্যদের জন্য বিদেশে পড়াশোনার স্বপ্নকে আরও সহজ, আকর্ষণীয় এবং বাস্তবসম্মত করতে চাই।”

এই উদ্যোগের ফলে আগ্রহী শিক্ষার্থীরা আন্তর্জাতিক উচ্চশিক্ষা, স্কলারশিপ সুযোগ, আবেদন প্রক্রিয়া এবং নির্ভরযোগ্য পরামর্শসেবার ক্ষেত্রে আরও সহজ ও কার্যকর সহায়তা পাবেন বলে আশা করছে এএইচজেড।