Published : 24 Dec 2025, 06:18 PM
বিজয় দিবস উপলক্ষে শাহ সিমেন্ট নিয়ে এসেছে ক্যাম্পেইন ‘তোমায় শীর্ষ ছোঁয়ার আহ্বান’।
শাহ সিমেন্ট কর্তৃপক্ষ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ক্যাম্পেইন ঘিরে একটি বিশেষ অনুষ্ঠানের মঞ্চে একত্র করা হয় দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রেরণাদায়ী কণ্ঠস্বরগুলো। ইতিবাচক উদ্যোগ, দায়বদ্ধতা ও ভালো কাজের মাধ্যমে ব্যক্তিগত উৎকর্ষের পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার বার্তা রাখা হয় এ আয়োজনে।
ক্যাম্পেইনের অংশ হিসেবে শাহ সিমেন্টের নতুন বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। ক্যাম্পেইনে শাহ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবলার হামজা চৌধুরীর উপস্থিতি অনুপ্রেরণার প্রতীক হিসেবে রয়েছে।