১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের’ কিস্তি এখন বিকাশে

“বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ আইকনে ট্যাপ করে সহজ কয়েকটি ধাপে কিস্তি জমা দেওয়া যাবে,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2025, 12:04 AM

Updated : 26 Aug 2026, 01:37 PM

ক্ষুদ্র ঋণ বিতরণকারী সংস্থা ‘পেইজ ডেভেলপমেন্ট সেন্টার’ এর সদস্যরা এখন সঞ্চয় ও ঋণের কিস্তি সহজেই জমা দিতে পারবেন বিকাশে।

এ ব্যাপারে দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি চুক্তি সই হয়েছে বলে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ আইকনে ট্যাপ করে সহজ কয়েকটি ধাপে কিস্তি জমা দেওয়া যাবে। পেইজ ডেভেলপমেন্ট সেন্টারসহ ৬৪টি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের প্রায় আড়াই কোটি সদস্যের সঞ্চয় ও ঋণের টাকা সহজেই জমা দেওয়ার সুযোগ বিকাশ অ্যাপের মাধ্যমে তৈরি হয়েছে।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, ই-ভিপি ও হেড অব বিজনেস সেলস মাশরুর চৌধুরী, মাইক্রোফাইন্যান্স পেমেন্টের ভিপি তারিকুল ইসলাম, পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ইউনুস, ডিরেক্টর মো. মুজিবুর রহমান, মো. এ ডব্লিউএম ওয়াহিদুজ্জামান ও মো. আব্দুর রউফ ভুঁইয়া।

বিকাশ বলছে, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার সারা দেশে ১৬২টি শাখার মাধ্যমে ২ লাখ ১০ হাজারেরও বেশি সদস্যকে নিয়ে কাজ করছে। তাদের অধিকাংশই প্রত্যন্ত বা গ্রামীণ অঞ্চলে বসবাস করেন। ‘মাইক্রোফাইন্যান্স’ সেবাটি এসব সদস্যদের আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ এবং দক্ষতার সঙ্গে সম্পন্ন করার সুযোগ করে দেবে। সশরীরে সংস্থার শাখায় গিয়ে নগদ টাকা লেনদেন করতে হবে না। ঘরে বসেই যেকোনো সময়ে বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করা যাবে।