১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সেমিনারে বক্তারা: নিরাপদ দুধ উৎপাদনে সমন্বিত উদ্যোগ অপরিহার্য

“সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে নিরাপদ দুধ উৎপাদন ও বিপণনের বিষয় ভালো ধারণা থাকলে ভোক্তারা নিরাপদ দুধ পাবেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2025, 02:00 AM

Updated : 26 Aug 2026, 01:35 PM

নিরাপদ দুধ উৎপাদন নিশ্চিত করতে খামারি, স্থানীয় প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগ, দুধ সংগ্রহকারী কোম্পানি ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যাগ অপরিহার্য বলে প্রাণ ডেইরির এক আলোচনা সভায় উঠে এসেছে।

বৃহস্পতিবার পাবনার চাটমোহরে ‘নিরাপদ দুধ: খামারি ও অংশীজনদের সমন্বিত উদ্যোগ’ বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন বক্তারা।

প্রাণ ডেইরির আয়োজনে ওই সেমিনারে খামারি, অংশীজন এবং সংশ্লিষ্ট বিশষজ্ঞরা উপস্থিত ছিলেন বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সেমিনারের মূল উদ্দেশ্য ছিল—দুধ উৎপাদনের প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করার জন্য খামারিদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং অংশীজনদের মধ্যে কার্যকর সহযোগিতা প্রতিষ্ঠা করা।

বক্তারা বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে নিরাপদ দুধ উৎপাদন ও বিপণনের বিষয় ভালো ধারণা থাকলে ভোক্তারা নিরাপদ দুধ পাবেন।

প্রাণ ডেইরির প্রধান পরিচালন কর্মকর্তা মাকসুদুর রহমান বলেন, “প্রাণ ডেইরি সবসময় খামারিদের নিরাপদ দুগ্ধ উৎপাদনে উৎসাহ দিয়ে আসছে। ডেইরি হাবের মাধ্যমে খামারিদের নিয়মিত প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের সহায়তা করছে।

“ভোক্তার হাতে নিরাপদ দুধ পৌঁছে দিতে সংগ্রহ করা থেকে প্যাকেটজাত হওয়া পর্যন্ত চারটি ধাপে দুধের মান পরীক্ষা করছে। ভোক্তারা নিরাপদ দুধের জন্য নিশ্চিন্তে প্রাণ ডেইরির উপর আস্থা রাখতে পারেন।”