১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

“চলমান অস্থিরতার মধ্যেও ২০২৫ সালে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালন মুনাফা আশানুরুপ হয়েছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2026, 05:07 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর এক হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের সভাপতিত্বে সম্মেলনে ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ারুল হক। ব্যাংকের ১৫৩টি শাখার প্রধান, ৪৮টি উপশাখার ইনচার্জ, উপব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা এতে অংশগ্রহণ করেন।

সম্মেলনে আনোয়ারুল হক বলেন, “আমি মনে করি দেশ তথা বিশ্বব্যাপী চলমান অস্থিরতার মধ্যেও ২০২৫ সালে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালন মুনাফা আশানুরুপ হয়েছে। 

“এছাড়া খেলাপি ঋণের হার সহনীয় মাত্রায় নিয়ে আসতে পারাটা গত এক বছরে আমাদের জন্য একটি বড় সাফল্য যা সুশাসন, সদিচ্ছা ও গ্রাহকদের স্বার্থরক্ষার প্রতি ব্যাংকের দৃঢ় প্রতিজ্ঞাকেই নির্দেশ করে।”