১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রবিতে ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ

বিশেষ এই সুবিধা ই-রিটার্ন দাখিলের নির্ধারিত সময়সীমা পর্যন্ত কার্যকর থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 08:50 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

ডেটা খরচ ছাড়াই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন দাখিলের ওয়েবসাইট ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানিয়েছে, অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়াকে ‘আরও সহজ ও সুবিধাজনক’ করতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

“গ্রাহকদের ই-রিটার্ন দাখিলে উৎসাহিত করা এবং কর প্রদানের ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলা এর অন্যতম উদ্দেশ্য।”

বিশেষ এই সুবিধা ই-রিটার্ন দাখিলের নির্ধারিত সময়সীমা পর্যন্ত কার্যকর থাকবে।

রবি জানিয়েছে, কর প্রদান ও ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া সম্পর্কে গ্রাহকদের সহায়তা করতে রবি তার বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষামূলক কনটেন্ট প্রকাশ করেছে। 

এসব উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর হবে বলেও আশা প্রকাশ করেছে রবি।