১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্টার্ট আপ পুনঃঅর্থায়ন: কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের চুক্তি সই

এই চুক্তির অধীনে স্টার্ট-আপ কোম্পানিগুলো সহজ শর্ত ও স্বল্প সুদে ঋণ সুবিধা পাবে, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 08:26 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

উদ্ভাবননির্ভর সিএমএসএমই উদ্যোগে বিনিয়োগের লক্ষ্যে মেঘনা ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে 'স্টার্ট-আপ পুনঃঅর্থায়ন স্কিম' এর আওতায় একটি অংশগ্রহণ চুক্তি সই হয়েছে।

সম্প্রতি এ চুক্তি হয় বলে বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, এই চুক্তির অধীনে যোগ্য স্টার্ট-আপ প্রতিষ্ঠানগুলো সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ সুবিধা পাবে, যা তাদের উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করবে।

উচ্চ-সম্ভাবনাময় উদ্যোক্তাদের বিকাশে মেঘনা ব্যাংকের এই কৌশলগত অংশীদারত্ব দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে বলেও তুলে ধরা হয়।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। 

মেঘনা ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোমতাজুল করিম এন আহমেদ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং এসএমই খাতে বিশেষায়িত অর্থায়ন সেবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তাফা।

মেঘনা ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এসএমই ব্যাংকিংয়ের প্রধান মোহাম্মদ সোহেল মিয়া, ব্রাঞ্চ এসএমই ও এগ্রি ব্যাংকিংয়ের প্রধান মো. সাহাবুদ্দিন এবং মাইক্রো ও স্মল বিজনেসের প্রধান মো. সাইদুর রহমান।