১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহ্ সিমেন্টের শুভেচ্ছা দূত হামজা

“আশা করি, এই পথচলা দারুণ হবে,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2025, 08:48 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

শাহ্ সিমেন্টের পণ্য দূত হলেন জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী।

কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সম্প্রতি এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

হামজা চৌধুরী বলেন, “বাংলাদেশের অগ্রযাত্রায় কাজ করে চলা দেশের নাম্বার ওয়ান সিমেন্ট ব্র্যান্ড শাহ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি যুক্ত হয়েছি। আশা করি, এই পথচলা দারুণ হবে।”

ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির ফুটবলার হামজার বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয় গত মার্চে, ভারতের বিপক্ষে। গেল বুধবার ভুটানের বিপক্ষে দেশের মাটিতে গোল করে জয়ে অবদান রাখেন এই মিডফিল্ডার।

শাহ্ সিমেন্ট দেশের সর্বাধিক বিক্রিত সিমেন্ট হিসেবে প্রতিবারই বেস্ট ব্র্যান্ড পুরস্কার পেয়ে আসছে। এছাড়া সুপার ব্র্যান্ড পুরস্কারও জয় করেছে শাহ্ সিমেন্ট।