সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল প্রাণ-আরএফএল গ্রুপ
প্রাণ-আরএফএল গ্রুপ বলছে, ‘ধারাবাহিকভাবে ব্র্যান্ড নেতৃত্ব, ব্যবসায়িক উৎকর্ষ এবং ভোক্তাদের আস্থা অর্জনের স্বীকৃতি হিসেবে’ তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ সুপারব্র্যান্ডস বাংলাদেশ সম্মাননা পেয়েছে।
প্রাণ-আরএফএল গ্রুপ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘ধারাবাহিকভাবে ব্র্যান্ড নেতৃত্ব, ব্যবসায়িক উৎকর্ষ এবং ভোক্তাদের আস্থা অর্জনের স্বীকৃতি হিসেবে’ তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে ২০২৫-২৬ সালের সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষে পুরস্কার নেন প্রাণ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আলী হাসান, জেনারেল ম্যানেজার তোষাণ পাল, আরএফএল এর হেড অব মার্কেটিং দেবাশীষ সরকার, শরীফুল ইসলাম, শফিক শাহিন এবং হেড অব ডিজিটাল এস এম রাশেদ রায়হান।
সুপারব্র্যান্ডস বিশ্বের সবচেয়ে বড় স্বাধীন ব্র্যান্ড মূল্যায়ন সংস্থা, যা ‘ভোক্তাদের আস্থা, নির্ভরযোগ্যতা ও স্বাতন্ত্র্যের ভিত্তিতে’ ব্র্যান্ডকে স্বীকৃতি দেয়।
১৯৯৪ সালে যুক্তরাজ্যে যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বের ৯০টি দেশে ৪৫ হাজারের বেশি ব্র্যান্ড এ মর্যাদা পেয়েছে। এ বছর বাংলাদেশে ৪৯টি ব্র্যান্ডকে এ স্বীকৃতি দেওয়া হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, “সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রাণ-আরএফএল গ্রুপ সবসময় মানসম্পন্ন, উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক পণ্য বাজারজাত করার চেষ্টা করে আসছে।
“ভোক্তাদের এই আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা যা আমাদেরকে আগামী দিনগুলোতে আরও উৎকর্ষের পথে এগিয়ে যেতে সহায়তা করবে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮১ সালে যাত্রা শুরু করা প্রাণ-আরএফএল গ্রুপ বর্তমানে খাদ্য ও পানীয়, হাউজওয়্যার, ইলেকট্রনিকস, হালকা প্রকৌশল, টেক্সটাইলসহ বিভিন্ন খাতে কাজ করছে। তাদের পণ্য রপ্তানি হচ্ছে বিশ্বের ১৪৮ দেশে।
