১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আবারও ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল শাহ্ সিমেন্ট

ব্র্যান্ড ফোরাম ও এনসার্চের উদ্যোগে সিমেন্ট ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 11:28 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

সপ্তমবারের মতো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে শাহ্ সিমেন্ট।

ঢাকার লো মেরিডিয়েনে শনিবার এ ব্র্যান্ড কর্তৃপক্ষের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে শাহ্ সিমেন্ট কর্তৃপক্ষ বলেছে, ব্র্যান্ড ফোরাম ও এনসার্চের উদ্যোগে সিমেন্ট ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে উন্নত মান, নির্ভরযোগ্যতা ও ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করে আসছে শাহ্ সিমেন্ট। এ অর্জন ব্র্যান্ডের নেতৃত্বস্থানীয় অবস্থান, গুণগত মানে আপসহীনতা এবং ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন।