Published : 19 Jul 2026, 05:25 PM
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদানের স্বীকৃতি হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ এ ১১টি পুরস্কার ও সম্মাননা পেয়েছে শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।
শনিবার রাতে রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভের আয়োজনে এ পুরস্কার দেওয়া হয়।
এসডিজি অর্জনে বাংলাদেশে অবদান রাখা বেসরকারি প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
রোববার প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়োজনে মোস্ট সাসটেইনেবল অ্যাগ্রিকালচারাল কোম্পানি অব দ্য ইয়ার, মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন উইমেন এমপাওয়ারমেন্ট, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল কমিউনিটি এবং এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন ইক্যুইটি, ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন -এই পাঁচটি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।
এছাড়া আরও ছয় ক্যাটাগরিতে পেয়েছে অনারেবল মেনশন সম্মাননা।
অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সিনিয়র জেনারেল ম্যানেজার আলী হাসান, আরএফএফের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব সাসটেইনেবিলিটি সুমাইয়া টি আহমেদ, জেনারেল ম্যানেজার সুবায়েল খায়েরসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা।
এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “বাংলাদেশের অর্থনীতি, শিল্প, কৃষি, কর্মসংস্থান এবং পরিবেশবান্ধব উদ্যোগে আমাদের ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারগুলো অর্জন করতে পেরে আমরা গর্বিত। এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় অনুপ্রাণিত করবে।”