১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘বিশ্ব কবিতা দিবস’ উদযাপন

অনুষ্ঠানে কবিতা ও প্রবন্ধ ক্যাটাগরিতে বিজয়ী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2026, 08:03 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

বিভিন্ন আয়োজনে ‘বিশ্ব কবিতা দিবস’ উদযাপন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির মাল্টিপারপাস হলে ‘স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস’ এবং ‘রাইটার্স ওয়েব বাংলাদেশ’ অনুষ্ঠানের আয়োজন করে।

সাউথইস্ট ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে বাংলাদেশের কবি ও সাহিত্যিকদের পাশাপাশি ১৫টি দেশের কবি-সাহিত্যিক ও গবেষকরা সরাসরি ও ভিডিও কলে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কবিতা ও প্রবন্ধ ক্যাটাগরিতে বিজয়ী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম, উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক এম মোফাজ্জল হোসেন, স্কুল অব আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক মোহাম্মদ শামসুল হক উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়টির স্কুল অব ল এর ডিন অধ্যাপক ফারহানা হেলাল মেহতাব, রাইটার্স ওয়েব বাংলাদেশের সভাপতি আব্বাস ফারুক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গৌরাঙ্গ মোহান্তো ও সাধারণ সম্পাদক তালুকদার লাভলীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।