পরিবার নিয়ে ওমরাহ করলেন প্রাণ গ্রুপের পরিবেশকরা
সম্প্রতি গ্রুপের বিভিন্ন পণ্য পরিবেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সপরিবারে ওমরাহ করেছেন।
কোম্পানির শতাধিক পরিবেশককে পরিবারসহ ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছে শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপ।
সম্প্রতি গ্রুপের বিভিন্ন পণ্য পরিবেশনের সঙ্গে যুক্ত এসব ব্যক্তিরা ওমরাহ করেছেন বলে প্রাণ গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “প্রাণ গ্রুপের সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আমাদের পরিবেশকদের। তাদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও আস্থার ফলে প্রাণ গ্রুপ দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
“তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমরা এই ওমরাহর আয়োজন করেছি। আশা করি, এই আধ্যাত্মিক সফর তাদের মানসিক প্রশান্তি ও নতুন উদ্দীপনা এনে দেবে।”
