১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইইউবিএটির নবম সমাবর্তন, সনদ পেলেন ১ হাজার শিক্ষার্থী

কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে তিন শিক্ষার্থীকে আইইউবিএটির প্রতিষ্ঠাতা ‘মিয়ান স্বর্ণপদক’ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 06:00 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) গেল নবম সমাবর্তন।

সোমবার ঢাকার শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাবর্তন অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১ হাজার শিক্ষার্থীর হাতে সনদ তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আইইউবিএটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কৃতিত্বপূর্ণ অ্যাকাডেমিক ফলাফলের স্বীকৃতিস্বরূপ তিন শিক্ষার্থীকে আইইউবিএটির প্রতিষ্ঠাতা ‘মিয়ান স্বর্ণপদক’ দেওয়া হয়েছে।

স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীরা হলেন— কৃষি বিভাগের শাহরিন খন্দকার, ইংরেজী বিভাগের মোছা. লুৎফুননাহার কামিনী এবং পাবলিক হেলথ বিভাগের মাহারুন্নেসা মিতু।

এ তিনজনের মধ্যে সর্বোচ্চ অবস্থান অর্জনের জন্য শাহরিন খন্দকার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ‘আলিমউল্যা মিয়ান’ পুরস্কার পেয়েছেন।

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। কানাডার ইউনিভার্সিটি অব রেজাইনার প্রেসিডেন্ট অধ্যাপক জেফ কেশেন সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক আবদুর রব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।