০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে করপোরেট সেশন

সাড়ে ৩০০ এরও বেশি শিক্ষার্থী সেশনে অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 05:48 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে হয়ে গেল ‘লার্ন টু লিড’ শিরোনামে একটি করপোরেট সেশন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির ক্রিয়েটিভ মার্কেটিং ক্লাব ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে এ সেশন হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাড়ে ৩০০ এরও বেশি শিক্ষার্থী সেশনে অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক শামস রহমান এবং ইউনিলিভার বাংলাদেশের বিজনেস ইউনিটের প্রধান জাহিন সাজিদুল ইসলামও  সেখানে উপস্থিত ছিলেন।

সারা দিনের সেশনে দুটি অংশ রাখা হয়। ‘ফ্যাকাল্টি কানেক্ট’ পর্বে ইউনিলিভারের কর্মকর্তারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সেখানে অ্যাকাডেমিক শিক্ষার সঙ্গে বর্তমান করপোরেট জগতের চাহিদার ব্যবধান কীভাবে কমিয়ে আনা যায় এবং কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করা যায়, তা নিয়ে আলোচনা হয়।

আর ‘দ্য মাস্টারক্লাস’ পর্ব ছিল সম্পূর্ণ শিক্ষার্থীদের জন্য। দেশের করপোরেট চাকরির শিক্ষার্থীরা কীভাবে নিজেদের যোগ্য করে তুলবে এবং সফল হবে, সেই বিষয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয় এই পর্বে। অনুষ্ঠানের শেষভাগে রাখা প্রশ্নোত্তর পর্ব।