Published : 04 Nov 2025, 08:06 PM
ভিডিও বানানোর প্রতিযোগিতা ‘মিস্টার নুডল্স নুডলিং ভ্লগ’ প্রচারণার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে।
রাজধানীর গুলশানের একটি হোটেলে সম্প্রতি মিস্টার নুডল্স আয়োজিত এ প্রতিযোগতিার পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হয় বলে মঙ্গলবার প্রাণ গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অনুষ্ঠানে মিস্টার নুডল্স এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) তোষণ পাল, হেড অব সেলস আব্দুল্লাহ আল মাসুম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আব্দুল্লাহ আল কাফিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পুরস্কার হিসেবে আইফোন ১৬ প্রো ম্যাক্স জিতেছেন কুমিল্লার উম্মে হাবিবা। অন্যান্য বিজয়ী পেয়েছেন ভিশন টিভি, গিম্বল ও বেস্ট বাই এর গিফট ভাউচার।
তোষণ পাল বলেন, “প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল ভোক্তাদের সাথে মিস্টার নুডল্সের সংযোগ আরও মজবুত করা। আমরা ভোক্তাদের ব্যাপক সাড়া পেয়ে আনন্দিত এবং ভবিষ্যতে এটি আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।"
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা মিস্টার নুডল্স ব্যবহার করে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেছেন। যেমন রান্নার রেসিপি, ছোট নাটক, মজার গল্প, ফানি ভিডিও কিংবা ট্রাভেল ভ্লগ। সেখান থেকে সেরা কয়েকজনকে পুরস্কার দেওয়া হয়।