১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্টামফোর্ডে ‘ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

পুরস্কার দেওয়া হয়েছে তিনটি ক্যাটাগরিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 09:24 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে হয়ে গেল ‘ফোরাম এন্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান।

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

তিন ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে। সেগুলো হল- স্টামফোর্ড ইউনিভার্সিটি ফাউন্ডার অ্যাওয়ার্ড, স্টামফোর্ড ইউনিভার্সিটি চেয়ারম্যান অ্যাওয়ার্ড এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড।

‘ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ এ ‘ফাউন্ডার অ্যাওয়ার্ড’ পেয়েছে ‘স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম’, চেয়ারম্যান আওয়ার্ড পেয়েছে ‘স্টামফোর্ড ইউনিভার্সিটি ইয়েস ফোরাম’। ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছে ‘স্টামফোর্ড ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাব’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারাহনাজ ফিরোজ।  বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান এবং উপ-উপাচার্য অধ্যাপক মো. ইউনুস মিয়া।