‘বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল’ কারখানা পরিদর্শনে পিপিপি ও বিটিএমসি
দীর্ঘ ২২ বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যোগে ‘বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড’ হিসেবে চালু হচ্ছে।
প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করতে বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড কারখানা পরিদর্শন করেছে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) প্রতিনিধি দল।
মঙ্গলবার তারা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নাধীন ওই কারখানা পরিদর্শন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।
পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এছাড়া বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং বিটিএমসির পিপিপি প্রকল্পগুলোর প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন ছিলেন এ দলে।
দীর্ঘ ২২ বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যোগে ‘বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড’ হিসেবে চালু হচ্ছে।
বিটিএমসি ও প্রাণ-আরএফএল গ্রুপের মধ্যে গত ২৭ অক্টোবর এ বিষয়ে চুক্তি সই হয়। সে অনুযায়ী ডিসেম্বরে কারখানার দায়িত্ব নেয় প্রাণ-আরএফএল গ্রুপ। বর্তমানে সেখানে পরীক্ষামূলক উৎপাদন চলছে।
