Published : 25 Aug 2025, 09:57 PM
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রাহকরা এখন তাদের এসসি মোবাইল অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর কোডে লেনদেন করতে পারবেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ জানিয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে এসসি মোবাইল অ্যাপে বাংলা কিউআর ফিচার উদ্বোধন করা হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের ভারত ও দক্ষিণ এশিয়ার সিইও পি ডি সিং, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়, চিফ টেকনোলজি অ্যান্ড অপারেশন্স অফিসার খালেদ আজিজ এবং প্রায়োরিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট হেড ফয়সাল হকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দেশে ‘ক্যাশলেস পেমেন্ট ইকোসিস্টেম’ গড়ে তোলার লক্ষ্যে বাংলা কিউআর (কুইক রেসপন্স) কোডের মাধ্যমে লেনদেন ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ইতোমধ্যে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) সঙ্গে পুরোপুরি যুক্ত। এবার এর সঙ্গে বাংলা কিউআর সুবিধাও যুক্ত হল।
এর ফলে গ্রাহকদের জন্য সারাদেশে ডিজিটাল লেনদেন আরও সহজ ও নির্বিঘ্ন হবে বলে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ আশা করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা কিউআর পেমেন্ট ফিচারের মাধ্যমে গ্রাহকরা এখন এসসি মোবাইল অ্যাপ ব্যবহার করে নিরাপদে ও নির্বিঘ্ন লেনদেন করতে পারবেন। অ্যাপের মাধ্যমে মার্চেন্টের কিউআর কোড স্ক্যান করলেই অল্প সময়ে ই-পেমেন্ট হয়ে যাবে।
অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ধরনের মোবাইল অপারেটিং সিস্টেমেই পাওয়া যাবে এ সুবিধা।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং লুৎফুল হাবিব বলেন, “এসসি মোবাইল অ্যাপে বাংলা কিউআর ফিচার যুক্ত করার মাধ্যমে গ্রাহকরা এখন আরও সহজ ও সুবিধাজনকভাবে পেমেন্ট করতে পারবেন। গ্রাহকদের জন্য এ ধরনের সুবিধা দিতে পেরে আমরা আনন্দিত।