১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উত্তরা ইউনিভার্সিটিতে ‘বিজনেস অ্যালামনাই রিইউনিয়ন’

প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা দিনভর স্মৃতিময় ও আনন্দঘন মুহূর্তে মেতে ওঠেন অনুষ্ঠানে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2025, 09:24 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

উত্তরা ইউনিভার্সিটিতে হয়ে গেল ‘বিজনেস অ্যালামনাই রিইউনিয়ন’।

স্কুল অব বিজনেসের অ্যালামনাই ও অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের উদ্যোগে শুক্রবার দিনভর এ অনুষ্ঠান হয়েছে বিশ্ববিদ্যালয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা দিনভর স্মৃতিময় ও আনন্দঘন মুহূর্তে মেতে ওঠেন। শিক্ষাজীবনের স্মৃতিচারণা ও অভিজ্ঞতা বিনিময় করেন তারা।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী তারেক উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন বিজনেস স্কুলের ডিন ইসরাত হোসেন ও প্রক্টর অধ্যাপক এ এস এম শাহাবুদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখা অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণ ও বিশ্ববিদ্যালয় পরিবারের সঙ্গে তাদের অটুট সম্পর্ক বজায় রাখার কথা বলেন। উপ-উপাচার্য অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী, রেজিস্ট্রার কাজী মাহিউদ্দিন ও বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ আহ্বির আজাদও অনুষ্ঠানে কথা বলেন।

মধ্যাহ্নের পর দ্বিতীয় পর্বে শুরু হয় বিনোদনমূলক আয়োজন, খেলা, র‌্যাফেল ড্র ও বাইক রাইডিং। বিকালে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় ‘মেগা কনসার্টে’ গান পরিবেশন করে ‘লালন’ ব্যান্ড।