১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রিডিটেশন পেল ইউআইইউয়ের বিএসসিএসই প্রোগ্রাম

এই স্বীকৃতি বিএসসিএসই প্রোগ্রামকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোর সমকক্ষ করে তুলবে, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 01:27 AM

Updated : 26 Aug 2026, 03:18 PM

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রিডিটেশন লাভ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (বিএসসিএসই) প্রোগ্রাম।

রোবববার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অ্যাক্রিডিটেশন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের (বিএইটিই) মাধ্যমে ছয় বছরের জন্য দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি ইউআইইউর বিএসসিএসই প্রোগ্রামকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোর সমকক্ষ করে তুলবে। একই সঙ্গে এ বিভাগের গ্রাজুয়েটরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার সেরা প্রতিষ্ঠানগুলোর গ্রাজুয়েটদের সমতুল্য গণ্য হবে। 

“এর মাধ্যমে ইউআইইউ বিএসসিএসইর গ্রাজুয়েট বা নতুন শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাপী গতিশীলতা, কর্মজীবনের সম্ভাবনা এবং উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। এছাড়া তাদেরকে আন্তর্জাতিকভাবে দক্ষ প্রকৌশল পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত করবে।”