‘মোস্ট ইমার্জিং ব্র্যান্ড’র স্বীকৃতি পেল আমা কফি
আবুল খায়ের গ্রুপ ২০২১ সালে আমা কফি বাজারে আনে।
আমা কফির ঘরে এল ‘মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অব বাংলাদেশ ২০২৫’ সম্মাননা।
ব্র্যান্ড ইকুইটি ইনডেক্সের ভিত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি নিশ্চিত করায় আমা কফিকে গত শনিবার এ সম্মাননা দেওয়া হয়েছে।
আমা কফি জানিয়েছে, রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ১৭তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
বছরের সেরা ব্র্যান্ড বাছাই করতে এনসার্চ লিমিটেড একটি জরিপ পরিচালনা করে। এ জরিপটি দেশের আটটি বিভাগের শহর ও গ্রামীণ—উভয় অঞ্চলে পরিচালিত হয়।
সমান শতাংশের নারী ও পুরুষ নিয়ে মোট ১২ হাজার ৪০০ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে বিভিন্ন সন্মাননার ব্র্যান্ড ঠিক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবুল খায়ের গ্রুপ ২০২১ সালে আমা কফি বাজারে আনে। আসার পর স্বল্প সময়েই আমা কফি একটি শক্তিশালী অবস্থান তৈরি করে নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এম ডব্লিউ/আরআর
