১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাউথইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ১৩৯তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটি বলছে, বোর্ড সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য ‘বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক, প্রশাসনিক এবং কৌশলগত বিষয়ে’ আলোচনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 07:41 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টির (এসইইউটি) ১৩৯তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের তেজগাঁওয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম।

ট্রাস্টি বোর্ডের সদস্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, বোর্ড সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য ‘বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক, প্রশাসনিক এবং কৌশলগত বিষয়ে’ আলোচনা করা হয়।

আলোচ্য বিষয়ের মধ্যে বর্তমান একাডেমিক প্রোগ্রামের মূল্যায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক নীতিমালায় আধুনিক উপায় উপকরণের সন্নিবেশ ‘প্রাধান্য’ দেওয়ার কথা বলা হয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে। 

সেখানে বলা হয়, সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান বৃদ্ধি, গবেষণা সক্ষমতা জোরদার এবং পরিচালনাগত দক্ষতা উন্নয়নের কৌশলগত নির্দেশ দেওয়া হয়। পাশাপশি সহযোগিতা সম্প্রসারণ, অত্যাধুনিক প্রযুক্তির সন্নিবেশ এবং টেকসই প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি অর্জনের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।