১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মেঘনা ব্যাংকের ‘চট্টগ্রাম টাউনহল সভা’ সম্পন্ন

অনুষ্ঠানে কর্মকর্তা ও পরিচালকরা ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা, কৌশলগত দিকনির্দেশনা ও কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2025, 07:38 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

আঞ্চলিক সব শাখা ও বিভাগের কর্মকর্তাদের নিয়ে ‘চট্টগ্রাম টাউনহল সভা’ করল মেঘনা ব্যাংক।

শনিবার চট্টগ্রাম বোট ক্লাবে এ অনুষ্ঠান হয় বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা ব্যাংকের চেয়ারপারসন উজমা চৌধুরী। 

অন্যদের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মামুনুল হক, মোহাম্মদ নজরুল ইসলাম, হাবিবুর রহমান, মো. আলি আকতার রিজভী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. ছাদেকুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোমতাজুল করিম এন আহমেদ, চট্টগ্রাম কর্পোরেট অ্যান্ড  রিজিওনাল হেড সঞ্জয় কুমার সাহা এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সজীব কুমার সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা এবং পরিচালকরা ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা, কৌশলগত দিকনির্দেশনা এবং কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া মুক্ত আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও ব্যাক্তি সফলতার স্বীকৃতি দেওয়া হয়।