১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন চালু করেছে রিমার্ক

“এই ক্যাম্পেইন শুধু বিক্রির কার্যক্রম নয়, বরং আমাদের বিক্রেতা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ,” বলেন রিমার্কের এমডি নাজমুল আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2026, 05:35 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

‘ডাবল লাখপতি ক্যাম্পেইন’ চালু করেছে প্রসাধনী উৎপাদনকারী কোম্পানি রিমার্ক এইচবি লিমিটেড।

৩ জুন থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন ৩১ অগাস্ট পর্যন্ত  চলবে বলে রোববার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

এতে বলা হয়, রিমার্কের তালিকাভুক্ত বিক্রেতারা ন্যূনতম ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনলেই প্রতিবার পেতে পারেন সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উপহার। 

“এছাড়া রয়েছে কোটি কোটি টাকার নগদ উপহার, তাৎক্ষণিক ক্যাশব্যাক এবং ফ্রিজ ও টেলিভিশনসহ আকর্ষণীয় পুরস্কার।” 

কোম্পানিটি বলেছে, কম্পিউটারাইজড ও ডিজিটাল সিস্টেমের মাধ্যমে উপহার অর্জনকারী নির্বাচন করা হবে। ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সংশ্লিষ্ট খুচরা বিক্রেতা বা প্রতিষ্ঠানকে রিমার্কের ‘ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম’ এ সঠিক ও হালনাগাদ ফোন নম্বরসহ তালিকাভুক্ত থাকতে হবে।

রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম বলেন, “ডাবল লাখপতি ক্যাম্পেইন শুধু বিক্রয় কার্যক্রম নয়, বরং আমাদের বিক্রেতা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশের উদ্যোগ।”

রিমার্কের ন্যাশনাল সেলস ম্যানেজার মাইনুল আহসান বলেন, “দেশের বাজারে রিমার্কের ধারাবাহিক অগ্রযাত্রায় ব্যবসায়ী ও বিক্রেতা বন্ধুদের অবদান অনস্বীকার্য। ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা তাদের জন্য আরও বেশি অনুপ্রেরণার সুযোগ তৈরি করেছি। ”

ক্যাম্পেইন সংক্রান্ত তথ্য, অভিযোগ বা ভেরিফিকেশনের জন্য রিটেইলার ও গ্রাহকরা নির্ধারিত নম্বরে (+৮৮০৯৬৭৮০৭১০৭১) যোগাযোগ করতে পারবেন।