Published : 24 Jan 2026, 02:57 PM
রাজধানীর পূর্বাচলে বাণিজ্য মেলায় বিশেষ মূল্যে পণ্য বেচার কথা জানিয়েছে বেকারি ব্র্যান্ড বিস্ক ক্লাব ও অলটাইম।
সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন পণ্যে মূল্যছাড় দেওয়া হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, মেলায় প্রবেশ করেই হাতের ডান পাশে রয়েছে বিস্ক ক্লাব ও অলটাইম প্যাভিলিয়ন। সেখানে বিস্কুট, কেক, ওয়েফার, টোস্ট, কুকিজ, বানসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে।

মেলা উপলক্ষে ‘আলট্রা সেভার’ প্যাকেজে ১ হাজার ১৯৫ টাকার পণ্য পাওয়া যাচ্ছে ১ হাজার টাকায়। ‘মেগা সেভার’ প্যাকেজে ৯৬৫ টাকার পণ্য কেনা যাচ্ছে ৮০০ টাকায়। ‘সুপার সেভার’ প্যাকেজে ৬২৫ টাকার পণ্য মিলছে ৫০০ টাকায়।
এছাড়াও ‘বিস্ক ক্লাব হাউস’, ‘মামা ম্যাজিক’, ‘কেক ফিউশন’, ‘কুকিজ কম্বো’ প্যাকেজে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। দুটি অথবা চারটি পণ্য কিনলে একটি বিনামূল্যে পাওয়ার সুযোগও রয়েছে।