ব্যবসায় অবদান রাখা কর্মকর্তাদের পুরস্কার দিল ওয়ালটন
“তাদের কাজে একাগ্রতার জন্য ওয়ালটন এগিয়ে যাচ্ছে,” বলেন ওয়ালটনের এমডি।
কোম্পানির বিক্রয় ও মুনাফায় অবদানের স্বীকৃতি হিসেবে ২৪ কর্মকর্তা ও দুটি কেন্দ্রকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস’ দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।
শনিবার গাজীপুরের সারাহ রিসোর্টে এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বলে ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ বিভাগে কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও চেক তুলে দেন ওয়ালটনের এমডি এস এম মাহবুবুল আলম।
এমডি বলেন, তাদের কাজে একাগ্রতার জন্য ওয়ালটন এগিয়ে যাচ্ছে। কাজের স্বীকৃতি দিতেই এ পুরস্কার ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন। ওয়ালটন পরিবারের সদস্যদের স্বীকৃতি দেওয়ার এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ‘এমডি’স অ্যাওয়ার্ড ফর এক্সট্রাঅর্ডিনারি বিজনেস ইমপ্যাক্ট’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন এএমডি ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম, এএমডি ইউসুফ আলী ও লিয়াকত আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন, শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম ও জোহেব আহমেদ এবং ডেপুটি অপারেটিভ ডিরেক্টর তানজিমুল হক তম্ময়।
‘সিবিও’স এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন’ ক্যাটাগরিতে ওয়ালটন ফ্রিজের সিবিও মো. তাহসিনুল হক, হোম অ্যাপ্লায়েন্সের সিবিও মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদ ও ক্যাবলসের সিবিও রাজু আহমদকে পুরস্কার দেওয়া হয়।
‘পিপল অ্যান্ড কালচারাল এক্সিলেন্স’ ক্যাটাগরিতে ওয়ালটন হেডকোয়ার্টার্স এবং করপোরেটের এইচআর বিভাগের প্রধান মো. কাওসার উদ্দিন চৌধূরী ও প্রদীপ প্রামাণিক, ‘স্পেশাল কন্ট্রিবিউশন’ ক্যাটাগরিতে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. নাজমুল ইসলাম, সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিলটন, অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান ও সিনিয়র অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান রাজু পুরস্কার পেয়েছেন।
‘সেলস এক্সিলেন্স’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মো. শাহরিয়ার হোসেন, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মো. আবু সুফিয়ান, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল অফিসার মো. নাজমুল সানা, সিনিয়র অফিসার সৌভিক অধিকারী, অফিসার মো. হেলাল সরদার এবং ওয়ালটন প্লাজা ও করপোরেট সেলস ডেভলপমেন্ট উইং।
