Published : 10 Dec 2025, 08:37 PM
মেঘনা ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মো. ছাদেকুর রহমান।
এর আগে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন বলে মঙ্গলবার ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল ও এসএমই ব্যাংকিং, ট্রেজারি, ক্রেডিট, বৈদেশিক মুদ্রা, এএলএম, ট্রেজারি রিস্ক ম্যানেজমেন্ট, ক্যাপিটাল মার্কেট অপারেশনস ও ইসলামী ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে ২৮ বছরের অভিজ্ঞতা রয়েছে ছাদেকুর রহমানের। তিনি ব্যাংকের ম্যানকম, এলকো, এসএমটি, সিআরএমসি, আরএমসি ও ইনভেস্টমেন্ট কমিটির সদস্য। এছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকে মেঘনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক ও ট্রেক হোল্ডার প্রতিনিধির দায়িত্ব পালন করেন।
ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে ১৯৯৮ সালে সোনালী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করা ছাদেকুর রহমান এবি ব্যাংকেও ছিলেন। ২০১৩ সালে মেঘনা ব্যাংকে যোগদান করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম ও ডিএআইবিবি ডিগ্রি নেওয়া এ ব্যাংকার সিইআরএম, সিইসিএম, সিইএএফ, সিআইবিএফপি, সিপিএসএমই, সিএসএএ ও ডিআইবিসহ একাধিক পেশাগত সার্টিফিকেশন প্রোগ্রাম ও দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের পাশাপাশি বাফেডা, পিডিবিএল ও ব্যামডাসহ বিভিন্ন সংগঠনে সম্পৃক্ত।