১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা হান্নান ফিরোজের মৃত্যুবার্ষিকী পালন

মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 09:30 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক এম এ হান্নান ফিরোজের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোরআন খতম ও বিকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

অনুষ্ঠানে প্রয়াত এ অধ্যাপকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

মিলাদ মাহফিলে স্টামফোর্ড ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. ইউনুছ মিয়া, রেজিস্ট্রার মুহাম্মদ আবদুল মতিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এম এ হান্নান ফিরোজের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার অবদান তুলে ধরা হয়।