‘আন্তর্জাতিক স্বীকৃতি পেল’ ইউআইইউর ‘বিবিএ ইন এআইএস’
দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ইউআইইউ এ স্বীকৃতি পেল বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরসের (আইআইএ) ‘একাডেমিক অ্যালায়েন্স’ হিসেবে অ্যাক্রিডিটেশন অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ‘বিবিএ ইন এআইএস’ প্রোগ্রাম।
দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ইউআইইউ এ স্বীকৃতি পেল বলে সোমবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের আইআইএ রোববার চিঠি হস্তান্তরের মাধ্যমে এ স্বীকৃতি ইউআইইউকে জানায়।
“এর মাধ্যমে একাডেমিক অ্যালায়েন্স প্রোগ্রামের অধীনে একটি একাডেমিক অ্যাফিলিয়েট লেভেলের বিশ্ববিদ্যালয় হিসেবে ইউআইইউ তালিকাভুক্ত হলো।”
আইআইএ অভ্যন্তরীণ নিরীক্ষা সেক্টরে ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সকল ডিগ্রি রয়েছে, সেগুলোর আন্তর্জাতিক মান-নির্ধারণ করে সার্টিফিকেশন বা স্বীকৃতি দেয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
