মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান
তিনি ১৯৯৩ সালে নোভার্টিসে কর্মজীবন শুরু করেন।
মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান।
তিনি বৃহস্পতিবার এ পদে যোগ দিয়েছেন বলে শনিবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
আর্থিক পরিষেবা খাতে প্রায় তিন দশক কাজ করা মিজানুর রহামন মেঘনা ব্যাংকে যোগদানের আগে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ১৯৯৩ সালে নোভার্টিসে কর্মজীবন শুরু করেন, যা আগে সিবা-গেইগি (বাংলাদেশ) লিমিটেড নামে পরিচিত ছিল।
ব্যাংকিং খাতে যোগদানের আগে তিনি ইয়ংওয়ান এবং বেক্সিমকোতে ছিলেন।
পরে তিনি ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আলফালাহ এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে জেষ্ঠ্য পদে দায়িত্বপালন করেন।
দীর্ঘ এ পথচলায় তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভলপমেন্ট এবং করপোরেট কমিউনিকেশনসহ ব্যাংকিং খাতের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন।
মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন।
