Published : 14 Jul 2025, 01:36 AM
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসে বাংলাদেশের ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) ।
একইসঙ্গে ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কারও অর্জন করেছে নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী এ কোম্পানি।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসে’ ইউনিলিভার বাংলাদেশ আরও ছয়টি ক্যাটেগরিতে পুরস্কৃত হয়েছে।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এই উদ্যোগে ইউনিলিভার বাংলাদেশ সামগ্রিকভাবে সর্বোচ্চ সংখ্যক সম্মাননা অর্জন করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
‘সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশন্স’ ক্যাটাগরিতে ‘ডোমেক্স অ্যান্ড ভূমিজ’স ফাইট অ্যাগেইনস্ট পুওর স্যানিটেশন’, ‘সাসটেইনেবল কমিউনিটি’ ক্যাটাগরিতে ‘এমপাওয়ারিং দ্য ইয়ুথ ইন ভলান্টিয়ারিজম’ এবং ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ’ ক্যাটাগরিতে ‘ওয়েস্ট ওয়ার্কার্স লাইভলিহুড এনহ্যান্সমেন্ট ইন চট্টগ্রাম’ প্রকল্পেও পুরস্কার পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ।
‘রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন’ ক্যাটাগরিতে ‘রেসপনসিবল সোর্সিং ফর আ গ্রিনার টুমরো’ এবং ‘ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট ক্যাটাগরিতে ‘সাসটেইনেবিলিটি ইন মোশন: টুওয়ার্ডস আ গ্রিনার টুমরো’ প্রকল্পে ‘অনারেবল মেনশন’ অর্জন করেছে এ কোম্পানি।
বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ‘গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায়’ বাংলাদেশ সাসটেইনেবল সামিটে আয়োজিত ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫’ অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ এই সম্মাননাগুলো পায়।
ইউনিলিভার বাংলাদেশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া তানজিনা হক এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরস্কার নেন।
ইউনিলিভার বাংলাদেশ ২০২৪ সালেও একাধিক ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছিল।