Published : 03 May 2026, 06:47 PM
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে সামার ২০২৬ সেশনে ভর্তি শুরু হয়েছে।
পাঁচটি অনুষদের ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি নিচ্ছে এ বিশ্ববিদ্যালয়।
রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সরাসরি যোগাযোগ করতে পারেন রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে স্টামফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে। অনলাইনেও ভর্তি তথ্য পাওয়া যাবে।
আবেদন করতে হবে www.stamforduniversity.edu.bd থেকে। কিংবা ০৯৬১৩-৬২২৬২২ নম্বরে ফোন করে ভর্তি অফিসের সঙ্গে যোগাযোগ করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শতভাগ স্কলারশিপের সুযোগ রয়েছে।”
ভর্তি চলা প্রোগ্রামগুলো হল- ব্যাচেলর অব আর্কিটেকচার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলর অব এনভায়রনমেন্টাল সায়েন্স, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, এমএস ইন মাইক্রোবায়োলজি, ব্যাচেলর অব ফার্মেসি, মাস্টার অব ফার্মেসি, ব্যাচেলর অব ল, মাস্টার অব ল, ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অব সায়েন্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ, মাস্টার অব আর্টস ইন ইংলিশ, মাস্টার অব আর্টস ইন ইংলিশ (প্রিলিমিনারি ও ফাইনাল), বিএসএস ইন ইকোনমিক্স, এমএসএস ইন ইকোনমিক্স, বিএসএস ইন জার্নালিজম ফর ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, এমএসএস ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ব্যাচেলর অব আর্টস ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া, মাস্টার অব আর্টস ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া, ব্যাচেলর অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন।
জাপানি ল্যাংগুয়েজ, স্পোকেন ইংলিশ, ইন্ট্রোডাকশন টু ইংলিশ অ্যান্ড বাংলা ও আইইএলটিএস কোর্সেও ভর্তি নিচ্ছে এ বিশ্ববিদ্যালয়।
থিয়েটার স্টাডিজ, অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, স্টামফোর্ড ইনস্টিটিউট অন অ্যাডিকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের অধীন মাস্টার অব অ্যাডিকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্টাডিজ প্রোগ্রামটি চালু করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানায় প্রতিষ্ঠানটি।