১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড' পেল ফেয়ার ইলেকট্রনিক্স

‘ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক ইন্ডাস্ট্রি’ বিভাগে এ পুরস্কার পেয়েছে ফেয়ার ইলেকট্রনিক্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 04:21 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

বাংলাদেশে হাইসেন্স এবং স্যামসাং মোবাইল ও কনজিউমার ইলেকট্রনিক্স পণ্যের প্রস্তুতকারক ফেয়ার ইলেকট্রনিক্স শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড' পেয়েছে। 

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান। 

ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান ‘ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক ইন্ডাস্ট্রি’ বিভাগে কোম্পানির পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

সেখানে বলা হয়েছে, নরসিংদীর শিবপুরে ফেয়ার ইলেকট্রনিক্সের কারখানায় শতাধিক দক্ষ বাংলাদেশি কর্মী কাজ করছেন। 

কারখানাটি পরিবেশবান্ধব প্রযুক্তি, জ্বালানি-সাশ্রয়ী ব্যবস্থা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বৈশ্বিক ব্র্যান্ডের উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখছে। 

ফেয়ার ইলেকট্রনিক্স এর আগেও সরকারি বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

কোম্পানির লিগ্যাল, এস্টেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক মো. সেলিম রেজা, মানবসম্পদ বিভাগের উপ-মহাব্যবস্থাপক অলোক চক্রবর্তী, করপোরেট ও রেগুলেটরি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মারুফ হাসান ভূঁইয়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।