১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মার্কেন্টাইল ব্যাংকের ‘ফরেন ট্রেড অপারেশন্স’ কর্মশালা

কর্মশালায় ৬৭ জন কর্মকর্তা অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2026, 04:14 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে ‘সেন্ট্রালাইজড ফরেন ট্রেড অপারেশন্স’ কর্মশালা হয়েছে রাজধানীতে।

ব্যাংকের সেন্ট্রালাইজড ট্রেড প্রসেসিং সেন্টারের কর্মকর্তাদের মধ্যে সচেতনতা ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এমবিএল সেন্টারে ওই কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে।

ওই কর্মশালায় ৬৭ জন কর্মকর্তা অংশ নেন। 

কর্মশালার উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।