Published : 01 Jan 2026, 04:51 PM
বিয়ের মৌসুম ঘিরে ক্রেতাদের জন্য ‘বিয়ের কার্ডে বাজিমাত’ নামে একটি বিশেষ ক্যাম্পেইন চালু করার কথা জানিয়েছে শিল্পগোষ্ঠী আরএফএলের লাগেজ ব্র্যান্ড ‘ট্র্যাভেলো’।
এ ক্যাম্পেইনের আওতায় ট্র্যাভেলো লাগেজে মূল্যছাড় মিলছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, যেকোন ব্যক্তি বিয়ের কার্ড প্রদর্শন দেখিয়ে ট্র্যাভেলো লাগেজ কেনার সময় ১৫ শতাংশ মূল্যছাড় পাবেন। ওয়াকার ফুটওয়্যার, বেস্ট বাই ও ডেইলি শপিং বিক্রয়কেন্দ্রে ৩১ জানুয়ারি পর্যন্ত এ সুবিধা মিলবে।
পাশাপাশি অনলাইন কেনাকাটার প্লাটফর্ম অথবা ডটকমেও এ সুবিধা পাওয়া যাবে।
মঙ্গলবার রাজধানীর বাড্ডায় আরএফএল কার্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
অনুষ্ঠানে তিনি বলেন, “শীতকাল মানেই বিয়ের ব্যস্ত মৌসুম। নতুন দম্পতিদের ভ্রমণ ও জীবনযাত্রাকে আরও আরামদায়ক করতে মানসম্মত লাগেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“গ্রাহকদের প্রয়োজনকে গুরুত্ব দিয়েই ট্র্যাভেলো নিয়মিত নতুন নতুন ক্যাম্পেইনের মাধ্যমে ভোক্তাদের জন্য বিশেষ সুবিধা নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ট্র্যাভেলো এই ক্যাম্পেইন চালু করেছে।”