Published : 16 Jan 2026, 05:52 PM
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’।
নতুন শিক্ষাবর্ষে পাঁচটি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে বলে শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পাচ্ছেন অ্যাডমিশন ফির ওপরে ৫০ শতাংশ ছাড় এবং টিউশন ফির ওপরে প্রথম সেমিস্টারে ১০ শতাংশ ওয়েবার (ছাড়)।
ভর্তির জন্য সরাসরি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যাডমিশন অফিস (৫১ সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা ক্যাম্পাসে) যোগাযোগ করতে পারবেন শিক্ষার্থীরা।
অনলাইনে ভর্তির আবেদন করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ওয়েবসাইট www.stamforduniversity.edu.bd ব্যবহার করা যাবে। ০৯৬১৩-৬২২৬২২ নম্বরে সরাসরি ভর্তি অফিসের সঙ্গে যোগাযোগও করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণা ও কর্মমুখী শিক্ষা প্রদান, নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাস, (স্বল্প পরিসরে ক্লাস শুরু হয়েছে) আধুনিক ও ডিজিটালাইজড ক্লাসরুম, ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা, উন্নতমানের ল্যাব, স্টুডেন্ট জোন, প্লে গ্রাউন্ড, সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে।
যেসব বিষয়ে ভর্তি হওয়া যাবে:
ব্যাচেলর অব আর্কিটেকচার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলর অব এনভায়রনমেন্টাল সায়েন্স, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, এমএস ইন মাইক্রোবায়োলজি, ব্যাচেলর অব ফার্মেসি, মাস্টার অব ফার্মেসি, ব্যাচেলর অব ল, মাস্টার অব ল, ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন।
এ ছাড়া মাস্টার্স অব সায়েন্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ, মাস্টার অব আর্টস ইন ইংলিশ, মাস্টার অব আর্টস ইন ইংলিশ (প্রিলিমিনারি ও ফাইনাল), বিএসএস ইন ইকোনমিকস, এমএসএস ইন ইকোনমিকস, বিএসএস ইন জার্নালিজম ফর ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, এমএসএস ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ব্যাচেলর অব আর্টস ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া, মাস্টার অব আর্টস ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া, ব্যাচেলর অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার্স অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন।
এ ছাড়া ইউজিসি অনুমোদিত প্রোগ্রাম থিয়েটার স্টাডিজ, অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, স্টামফোর্ড ইনস্টিটিউট অন অ্যাডিকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের অধীনে মাস্টার অব অ্যাডিকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্টাডিজ প্রোগ্রাম চালু করা হচ্ছে।
জাপানি ল্যাংগুয়েজ কোর্স, স্পোকেন ইংলিশ কোর্স, ইন্ট্রোডাকশন অফ ইংলিশ অ্যান্ড বাংলা (বিদেশি শিক্ষার্থীদের জন্য) কোর্স এবং আইইএলটিএস কোর্সেও ভর্তি নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ‘শতভাগ’ পর্যন্ত স্কলারশিপের সুযোগ রয়েছে।
ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইউনুছ মিয়া। বিশ্ববিদ্যালটির অ্যাকাডেমিক অ্যাডভাইজার অধ্যাপক আকা ফিরোজ আহমেদ, ট্রেজারার অধ্যাপক জিয়াউল হাসান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার, প্রক্টর ও সহযোগী অধ্যাপক মৃত্যুঞ্জয় আচার্য্য, রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল মতিন, অ্যাডমিশন ফেয়ারের কনভেনর ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবদুস সাত্তার, জনসংযোগ বিভাগের প্রধান প্রদীপ্ত মোবারক ও অ্যাডমিশন বিভাগের প্রধান আশিক মাহমুদ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।