১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভিশনের এসি ব্যবহারে সন্তুষ্ট নাহলে টাকা ফেরত

এসি কেনার তারিখ থেকে এক মাসের মধ্যে কোনো গ্রাহক সন্তুষ্ট নাহলে টাকা ফেরতের আবেদন করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2025, 09:42 PM

Updated : 26 Aug 2026, 12:48 PM

আরএফএলের ইলেকট্রনিকস ব্র্যান্ড ভিশন শুরু করেছে ‘মানি ব্যাক গ্যারান্টি অফার ক্যাম্পেইন’, যেখানে এয়ার কন্ডিশনার (এসি) কিনে ব্যবহারের এক মাসের মধ্যে সন্তুষ্ট নাহলে পুরো টাকা ফেরত দেওয়ার কথা বলছে কোম্পানি কর্তৃপক্ষ।

ঢাকার গুলশানের একটি হোটেলে বুধবার আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল এ ক্যাম্পেইন উদ্বোধন করেন বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আর এন পাল বলেন, “ক্রেতাদের আস্থাই আমাদের সাহসের মূল শক্তি। আমরা প্রতিনিয়ত ক্রেতাদের মতামত শুনি এবং তাদের অভিজ্ঞতা বোঝার চেষ্টা করি। বিশেষ করে এসি কেনার সময় ক্রেতাদের প্রধান দুশ্চিন্তা থাকে কোন ব্র্যান্ডের পণ্য সবচেয়ে ভালো, কোনটিতে সঠিক সার্ভিস পাওয়া যাবে, কোনটিতে বিনিয়োগ নিরাপদ। এই সব দুশ্চিন্তা দূর করতে দ্বিতীয়বারের মত আমরা নিয়ে এসেছি মানি ব্যাক গ্যারান্টি অফার।

“আমরা মনে করি, একজন ক্রেতা যদি আমাদের পণ্য ব্যবহার করে সন্তুষ্ট না হন, তাহলে তাকে অর্থ ফেরত দেওয়া উচিত।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিশন এসির ‘মানি ব্যাক গ্যারান্টি অফার’ কেবল ক্যাম্পেইন চলাকালে কেনা এসির ক্ষেত্রে প্রযোজ্য হবে। কেনার তারিখ থেকে এক মাসের মধ্যে কোনো গ্রাহক যদি সন্তুষ্ট না হন, তিনি টাকা ফেরতের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে গ্রাহককে সংশ্লিষ্ট বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করতে হবে এবং পণ্য ফেরতের সময় প্যাকেজিং ও সকল কাগজপত্র যথাযথ অবস্থায় থাকতে হবে।”

আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম, ভিশন এম্পোরিয়ামের হেড অব বিজনেস কে এম শামসুজ্জামান, ভিশন এসির হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।