নতুন এমডিকে নিয়ে ১৭৮তম সভা করল মিডল্যান্ড ব্যাংক
সভার শুরুতে চেয়ারম্যান ও বোর্ডের অন্যান্য সদস্য ব্যাংকের নতুন এমডিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
নতুন ব্যবস্থাপনা পরিচালককে নিয়ে পরিচালনা পর্ষদের বোর্ড সভা করেছে মিডল্যান্ড ব্যাংক।
মঙ্গলবার ঢাকার গুলশানে প্রধান কার্যালয়ে এ সভা হয় বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। এতে অন্যদের মধ্যে পরিচালক পর্ষদের সদস্য মাস্টার আবুল কাশেম, রেজাউল করিম, এ.কে.এম. বদিউল আলম, হাফিজুর রহমান সরকার, মোস্তাফিজুর রহমান, মিসেস শাহনাজ পারভীন, মোহাম্মদ জামাল উল্লাহ, মোহাম্মদ হেলাল মিয়া, স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং বোর্ডের অন্যান্য সদস্য ব্যাংকের নতুন এমডিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
