Published : 10 Sep 2025, 11:40 PM
সাউথইস্ট ইউনিভার্সিটিতে প্রতিবন্ধীদের যত্ন ও পুনর্বাসন বিষয়ে সেমিনার হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে এ সেমিনার হয়।
সেমিনারের প্রধান অতিথি সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ভ্যালেরি এ টেইলর বলেন, “প্রতিবন্ধী মানুষের কল্যাণের জন্য নতুন এবং স্বল্প খরচের প্রযুক্তি উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কাজ করতে সিআরপি অত্যন্ত আগ্রহী।”

সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম সেমিনারে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হাসনাত এম আলমগীর।
সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।