২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মায়ের স্বপ্নের বাড়ির গল্প লিখে মিলবে সেই বাড়ির নকশা আর শাহ্ সিমেন্ট

“মায়ের স্বপ্নের বাড়িকে বাস্তবের কাছাকাছি নিয়ে আসতেই এই আয়োজন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2026, 01:29 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

‘মায়ের ভালোবাসার বাড়ি’ শিরোনামে বিশেষ প্রচারাভিযানে নেমেছে শাহ্ সিমেন্ট; যাতে যে কেউ তার মায়ের স্বপ্নের বাড়ির গল্প কিংবা ভাবনা লিখে পাঠাতে পারবেন।

সেখান থেকে নির্বাচিত সেরা তিন লেখার ভিত্তিতে সেই বাড়ির নকশা করে দেবেন দেশের স্বনামধন্য স্থপতিরা। সেই সঙ্গে মিলবে ৫০০ ব্যাগ শাহ্ সিমেন্ট উপহার।

রোববার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহ্ সিমেন্ট বিশ্বাস করে—একটি বাড়ি কেবল একটি স্থাপনা নয়, এটি পরিবারের আবেগ, নিরাপত্তা ও ভালোবাসার প্রতিচ্ছবি। 

“মায়ের স্বপ্নের বাড়িকে বাস্তবের কাছাকাছি নিয়ে আসতেই এই আয়োজন।”

ক্যাম্পেইনে অংশ নিতে লেখা বা ভাবনা পাঠাতে হবে info@shahcement.com ইমেইলে। আগামী ৩১ মে পর্যন্ত লেখা পাঠানোর সুযোগ রয়েছে।

এ ক্যাম্পেইনের খবরাখবর মিলবে শাহ্ সিমেন্টের ফেইসবুক পেজে: https://www.facebook.com/ShahCementBD