Published : 20 Nov 2025, 10:05 PM
মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ‘ক্যারিয়ার গাইডেন্স প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই রিলেশনসের’ যৌথ আয়োজনে ফাইন্যান্সিয়াল লিটারেসি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থী ও ভবিষ্যৎ পেশাজীবীদের আর্থিক সচেতনতা বাড়াতে আয়োজিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয় এবং ব্যাংকের আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের ডি এম কে লেকচার গ্যালারিতে সোমবার এটি অনুষ্ঠিত হওয়ার তথ্য দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম. তামিম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান। তিনি আর্থিক সচেতনতা বিষয়ক উপস্থাপনা দেন।
সেমিনারের পাশাপাশি ব্যাংকটি ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি তথ্য বুথ পরিচালনা করে, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা ব্যাংকের বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে সরাসরি ধারণা পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।