১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রগতি ইন্স্যুরেন্স ও মিডল্যান্ড ব্যাংকের প্রথম ব্যাংকাস্যুরেন্স দাবি নিষ্পত্তি

ব্যাংকাস্যুরেন্স সেবাকে আরও গতিশীল করতে প্রতিশ্রুতি বজায় রাখার কথা অনুষ্ঠানে বলেছে কোম্পানি দুটির কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 12:32 AM

Updated : 26 Aug 2026, 05:11 PM

মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যাংকাস্যুরেন্স অংশীদার প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড সফলভাবে তাদের প্রথম নন-লাইফ মোটর কার ইন্স্যুরেন্সের দাবি নিষ্পত্তি করেছে। 

ব্যাংকের গুলশান শাখায় এক অনুষ্ঠানে গ্রাহক মোহাম্মদ কুতুবউদ্দিনের হাতে তার দাবি করা ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয় বলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার মো. রাশেদ আকতার এবং প্রগতি ইন্স্যুরেন্সের ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান মো. মনজুর হোসেন।

দেশের বীমা খাতে গ্রাহকের আস্থা বাড়ানো, স্বচ্ছ ও গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকাস্যুরেন্স সেবাকে আরও গতিশীল করতে মিডল্যান্ড ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্স তাদের যৌথ প্রতিশ্রুতি অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।