১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল প্রাণ-আরএফএলের ৬ কোম্পানি

“দেশের বিনিয়োগ, উৎপাদনশীলতা, পরিবেশ, কর্মসংস্থান এবং উন্নয়নে ভূমিকা রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। এ পুরস্কার আমাদের আরও অনুপ্রেরণা যোগাবে,” বলেন কামরুজ্জামান কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 03:42 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে অবদান রাখায় ‘এসডিজি ব্র্যান্ড চাম্পিয়ন আওয়ার্ড’ পেয়েছে শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএলের ছয়টি কোম্পানি।

শনিবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনেশিয়েটিভ আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি, মোস্ট সাসটেইনেবল এগ্রিকালচারাল কোম্পানি, মোস্ট সাসটেইনবল ম্যানুফ্যাকচারিং কোম্পানিসহ মোট ছয়টি বিভাগে পুরস্কৃত হয় প্রাণ-আরএফএলের কোম্পানিগুলো। অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। 

এ সময় উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের নির্বাহী পরিচালক (ডিজিটাল ট্রান্সফর্ম) খন্দকার তাসফিন আলম, হেড অব সাসটেইনেবিলিটি সুমাইয়া আহমেদ, আরএফএল ইলেকট্রনিকসের হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তী, গ্রুপের হেড অব ট্রাডিশনাল মিডিয়া সুজন খন্দকার ও হেড অব ডিজিটাল মিডিয়া রাশেদ রায়হান।

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, “বাংলাদশের মানুষের জীবন ও জীবিকা উন্নয়নের লক্ষ্যে প্রাণ-আরএফএল গত চার দশকেরও বেশি সময় ধরে সামাজিক, পরিবেশগত ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের বিনিয়োগ, উৎপাদনশীলতা, পরিবেশ, কর্মসংস্থান এবং উন্নয়নে ভূমিকা রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। এ পুরস্কার আমাদের আরও অনুপ্রেরণা যোগাবে।”