১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইকোফ্লো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ঋতুপর্ণা চাকমা

ঢাকার তেজগাঁওয়ে ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে এ চুক্তি সই হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 12:16 AM

Updated : 26 Aug 2026, 05:17 PM

বাংলাদেশে ইকোফ্লোর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এসিআই রিনিউয়েবল এনার্জির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা। 

বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে এ বিষয়ে চুক্তি হয় বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

অনুষ্ঠানে এসিআই রিনিউয়েবল এনার্জির ডেপুটি বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমি ও সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার তানভীর আহমেদ তানিম দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতিতে আধুনিক ও নির্ভরযোগ্য ব্যাক-আপ বিদ্যুৎ সমাধানের গুরুত্ব তুলে ধরেন।

তারা বলেন, ইকোফ্লোর উন্নত পোর্টেবল পাওয়ার স্টেশন, সৌর-সমর্থিত চার্জিং ব্যবস্থা এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন ব্যাটারি প্রযুক্তি লোডশেডিংয়ের সময় ঘরবাড়ি ও ব্যক্তিগত ব্যবহারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে ভূমিকা রাখছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির মাধ্যমে এসিআই রিনিউয়েবল এনার্জি দেশের মানুষকে আরও স্মার্ট, টেকসই ও নির্ভরযোগ্য ব্যাক-আপ বিদ্যুৎ ব্যবহারে অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়েছে।