১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এবিবির ভাইস চেয়ারম্যান রশীদ, কোষাধ্যক্ষ মারুফ

এবিবির ১৭৭তম বোর্ড সভায় তাদের নির্বাচিত করা হয়।

এবিবির ভাইস চেয়ারম্যান রশীদ, কোষাধ্যক্ষ মারুফ
মোহাম্মদ মামদুদুর রশীদ ও শেখ মোহাম্মদ মারুফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 06:07 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মামদুদুর রশীদ, কোষাধ্যক্ষ হয়েছেন শেখ মোহাম্মদ মারুফ।

মামদুদুর রশীদ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। কোষাধ্যক্ষ মারুফ ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও।

সোমবার এবিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, গত ৩ আগস্ট এবিবির ১৭৭তম বোর্ড সভায় তাদের নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন এবিবির চেয়ারম্যান এবং সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন।

সভায় ৭ সদস্যের স্থলে আরও ১০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওকে অন্তর্ভুক্ত করে মোট ১৭ সদস্যের বোর্ড পুনর্গঠন করা হয়।