Published : 29 Oct 2025, 09:21 PM
‘এলিট’ গ্রাহকদের জন্য স্বাস্থ্য, পরিবহন সেবাসহ চারটি ‘বিশেষ সুবিধা’ নিয়ে এল রবি।
এজন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস বাংলাদেশ ও যান্ত্রিক এর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করা হয়েছে বলে বুধবার এ মোবাইল অপারেট কোম্পানি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় এখন থেকে রিসোর্ট ও বিনোদন কোম্পানি ছুটি গ্রুপের প্রিমিয়াম সেবা উপভোগে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় উপভোগ করা যাবে। এ ছাড়া জরুরি অ্যাম্বুলেন্স ও মেডিকেল সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাম্বুফাস্ট এর নির্ধারিত সেবায় সর্বোচ্চ ১০% পর্যন্ত ছাড় মিলবে।
রবি বলেছে, লাইফপ্লাস বাংলাদেশ এর সেবা গ্রহণে রয়েছে সর্বোচ্চ ৪০% পর্যন্ত ছাড়। আর ডিজিটাল অটোমোটিভ প্ল্যাটফর্ম যান্ত্রিক এর যানবাহন সার্ভিসিং ও মেইনটেনেন্সে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন এলিট গ্রাহকরা।